১৭ জুলাই ২০২৩
নিজেস্ব প্রতিতেদক : বিশ্বনাথে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬নং বিশ্বনাথ সদর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাজী দয়াল উদ্দীন তালুকদার। ৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ২১৬৮ ভোটের ব্যবধানে নির্বাচিত হন তিনি।
সোমবার সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।
এজেন্টের মাধ্যমে প্রাপ্ত তথ্যমতে, ৯ কেন্দ্রের ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হাজী দয়াল উদ্দীন তালুকদার আনারস প্রতিকে পেয়েছেন ৩৪৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল জলিল হিরণ মিয়া পেয়েছেন মাত্র ১২৮০ ভোট।