১৯ মে ২০২৩


কয়েস লোদীর ‘প্রশংসায়’ নজরুল ইসলাম খান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সুনিশ্চিত বিজয় জেনেও দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন বর্জন করায় সিসিকের ৪ নং ওয়ার্ডের টানা চারবারের নির্বাচিত ‘অপাজিত’ কাউন্সিলর, বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদীর প্রশংসা করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ যখন আন্দোলনমুখী, ঠিক তখনই আওয়ামিলীগ নির্বাচনের নামে দেশবাসীর সাথে প্রহসন করছে। দেশের জনগণের ভোটাধিকার নিয়ে এবং জনগণের অধিকার হননের চেষ্টা করছে বর্তমান ফ্যাসিস্ট বাদী আওয়ামিলীগ সরকার। গত কাল লোদী (কয়েস লোদী) সিটি নির্বাচন বর্জন করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আগামী দুই এক দিনের মধ্যে আপনারা আরো বর্জনের খবর পাবেন।

শুক্রবার বেলা তিনটায় সিলেট নগরীর কৌর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর বিএনপি জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিটি নির্বাচন সম্পর্কে তিনি আরো বলেন, দেশের জনগণ বিভিন্ন সির্টিতে এই নির্বাচনকে বর্জন করেছে আর বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না। দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে যারাই নির্বাচনে অংশ নেবে দল তাদের বিষয়ে কঠো সিদ্ধান্ত নিবে। আমরা ইতিমধ্যে গাজিপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। নির্বাচন বর্জন করা মানে শুধুমাত্র নিজে প্রার্থী না হওয়া নয়, বর্জন মানে হলো পুরো নির্বাচন প্রক্রিয়ায় অন্য প্রার্থীর পক্ষেও কাজ না করা। বিএনপি আওয়ামিলীগের অধীনে কোন নির্বাচনে অংশ নেবে না। যারা দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তাদেরকে দল মনে রাখবে।

উল্লেখ্য, আসন্ন সিসিক নির্বাচনে রেজাউল হাসান কয়েস লোদী সবার আগে নির্বাচনকে বর্জন করলেন এবং আসন্ন সিসিক নির্বাচনে বিএনপি নেতা ও সিসক মেয়র আরিফুল হক চৌধুরীকে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন বর্জন করার জন্য পথ দেখিয়ে দিয়েছেন সিসিকের ৪ নং ওয়ার্ডের চার বারের নির্বাচিত মেয়র ও বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদী। এখন তার দেখানো পথেই হাঁটতে পারেন সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।

শেয়ার করুন