১৭ নভেম্বর ২০২৩
শাবি প্রতিনিধি : দেশ বিরোধী চক্রের অগ্নিসন্ত্রাসের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ’। একইসঙ্গে এসব কর্মকাণ্ডকে ‘অপতৎপরতা’ উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
শুক্রবার সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়- শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, গত কিছুদিন ধরে ‘দেশবিরোধী চক্র’ দেশব্যাপী খুন ও অগ্নি-সন্ত্রাসসহ নানাবিধ অপতৎপরতায় লিপ্ত হয়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান করছি।