২২ জুলাই ২০২০
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত আবুল হোসেন (৬৫) নোয়ারাই ইউনিয়নের চরভাড়া গ্রামের আব্দুল আজিজের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাড়ী থেকে কলাগাছের ভেলায় করে মাঠে যাওয়ার পথে বিদ্যুতের লাইনের সাথে তার ভেলার লগি (বাঁশ) স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। মৃত্যুকালে ওই ব্যক্তি ৭ মেয়ে ও ৪ ছেলে রেখে গেছেন।
ছাতকের উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।