১৭ নভেম্বর ২০২৩


জৈন্তাপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ : নিহত ১

জৈন্তাপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ। ছবি : সংগৃহীত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে রোকেয়া বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এছাড়া আরও ২ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাংয়ে (ফেরিঘাট সংলগ্ন অঞ্চল) এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী সিলেট সদরের খাদিমপাড়া ৩ নং রোড এলাকার বাদশা মিয়ার স্ত্রী।

এ ঘটনায় ঘাতক বাস ও সিএনজি তামাবিল হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন,নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এএস // আতারা

শেয়ার করুন