৭ সেপ্টেম্বর ২০২২


আজমিরীগঞ্জে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

শেয়ার করুন

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে কোদালিয়া নদীতে পড়ে নিখোঁজ হবার ১৬ ঘন্টা পর রাজধন সরকার (৩০) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে সার্ভিসের ডুবুরি দল। নিহত রাজধন সরকার উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা শঙ্খমহল গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে।

বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে কোদালিয়া নদী থেকে রাজধন সরকারের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাতটায় রাজধন সরকার নদীতে মাছ শিকারের চাঁই (বুচনা) রেখে নৌকা চালিয়ে বাড়ি ফেরার সময় নদীতে পড়ে যায়। এ সময় নৌকায় থাকা অন্য দুই ব্যক্তি বিষয়টি স্থানীয়দের জানালে স্থানীয়রা মধ্যরাত পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করে রাজধন সরকারকে খুজতে ব্যর্থ হয়। খবর পেয়ে বুধবার সকালে বানিয়াচং উপজেলার ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল সকাল দশটায় নদীতে দেড় ঘন্টা ব্যাপী খোঁজাখুজি করে সকাল সাড়ে এগারোটায় রাজধন সরকারের মরদেহ উদ্ধার করে।

বানিয়াচং ফায়ার সার্ভিসের ডুবুরি টিম লিডার ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় দেড়ঘন্টা নদীতে খোঁজাখুঁজির পর আমরা তার লাশ উদ্ধার করতে সক্ষম হই।

আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, লাশ উদ্ধারের পর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন