৪ জানুয়ারি ২০২২


কনওয়েকে এবার অল্পেই থামালেন এবাদত

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নিয়েছে বাংলাদেশ, নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে করেছে ৪৫৮ রান। তবে দলের চার ব্যাটার ৬০-এর ঘর পেরোলেও কেউই সেঞ্চুরি করতে পারেননি। যা করেছিলেন স্বাগতিকদের তিন নম্বরে নামা ডেভন কনওয়ে। তিনি খেলেছিলেন ১২২ রানের ইনিংস।

তবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে আর কনওয়েকে বেশি দূর যেতে দেননি এবাদত হোসেন ও সাদমান ইসলাম। ব্যক্তিগত ১৩ রান করে এবাদতের বলে সাদমানের হাতে ক্যাচে পরিণত হয়েছেন কনওয়ে। এবাদত আবেদন করছিলেন লেগ বিফোরের। তবে সাদমানের উপস্থিত বুদ্ধিমত্তায় ক্যাচ আউট পেয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৬৫ রান। তারা এখনো পিছিয়ে ৬৫ রানে। টম লাথাম ১৪ ও কনওয়ে আউট হয়েছে ১৩ রান করে। ডানহাতি ওপেনার উইল ইয়ং খেলছেন ৩১ রানে। তাকে সঙ্গে দিতে এসেছেন অভিজ্ঞ রস টেলর।

শেয়ার করুন