২১ মে ২০২৩
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। নিহত পলাশ মিয়া (১৩) উপজেরার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের শাহাজুল হকের পুত্র এবং তুয়ামিন (১৯) শান্তিপুর গ্রামের সামছুল হকের পুত্র।
রোববার সন্ধায় উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্কুল পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীরা মরা নদীর পাড়ে ফুটবল খেলার সময় হঠাৎ বজ্রঘাতে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,একদল শিক্ষার্থী মিলে প্রতিদিনের ন্যায় মরা নদীর পাড়ে ফুটবল খেলায় মগ্ন ছিল,হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরুর পাশাপাশি বজ্রপাত শুরু হলে এই হতাহতের ঘটনাটি ঘটে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে ধর্মপাশা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
জয়শ্রী ইউনিয়ন চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।