২৪ ফেব্রুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিবেদক : আজকের সিলেট ডটকম এর প্রধান বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন রুবেল বলেছেন, সময়ের সাথে প্রযুক্তির ব্যবহার ও নিজেকে আপডেট করে সময় উপযোগী হিসেবে গড়ে তুলতে না পারলে এ পেশায় ঠিকে থাকা অসম্ভব হয়ে পড়বে।
পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্পের নেই। পাশাপাশি প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে। বর্তমান ও আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞান না থাকলে সাংবাদিকতা করা কঠিন হয়ে দাঁড়াবে।
শুক্রবার দুপুরে নগরীর রেইনবো গেস্ট হাউজের হল রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পত্রিকার সম্পাদক রজতকান্তি চক্রবর্তীর সভাপতিত্বে এবং পত্রিকার প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অগ্রযাত্রার এক যুগ পূর্তি ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, দায়িত্বশীল ও আজকের সিলেট ডটকমের জেলা উপজেলা প্রতিনিধিগণ।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আজকের সিলেটের সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বার্তা সম্পাদক খলিলুর রহমান। আগত অতিথিদের স্বাগত জানান সিনিয়র সহ সম্পাদক শাহিদ হাতিমী।