১২ নভেম্বর ২০২৩
চুনারুঘাটে স্ত্রীর করা যৌতুক মামলায় কারাগারে স্বামী। ছবি : সংগৃহীত
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে পারভীন আক্তার জেসমিনের করা যৌতুক মামলায় স্বামী রয়েল মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগতরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার স্বামী উপজেলার দেওরগাছ ইউনিয়নের চানপুর এলাকার মৃত ওমর আলীর পুত্র।
আরও পড়ুন-ভয়াবহ সঙ্কটের মুখে সিলেটের অর্থনীতি
জানা গেছে, ব্যবসার জন্য স্ত্রীর বাপেরবাড়ি থেকে ২লাখ টাকার ব্যবস্থা করে দিতে বলেন রায়েল।
তখন স্ত্রী টাকা এনে দিতে রাজি না হওয়ায় তার ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন এবং শারীরিক নির্যাতন চালান।
সর্বশেষ গত ১৮ জুলাই বিকেলে পারভীনের ওপর শারীরিক নির্যাতন চালান রয়েল মিয়া। পারভীন এ ঘটনা তার পিতাকে জানালে আত্মীয় স্বজনরা এসে তাকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন-সিলেট মহানগরী থেকে বিএনপির ৭ নেতাকর্মী গ্রেফতার
চিকিৎসা শেষে গত ৩ আগস্ট হবিগঞ্জ কোর্টে একটি যৌতুক মামলা দায়ের করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, আসামিকে বিকেলে আদালতে উপস্থিত করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এএস // আতারা