৮ এপ্রিল ২০২৩
জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে হাফিজুর রহমান চৌধুরী (২০) নামে এক হাফিজে কোরআনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকায় আব্দুল ওয়াদুদ দুলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হাফিজ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাগপাশা ইউনিয়নের খাগাপাশা গ্রামের ফজলুল রহমান চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুর পৌরসভার লুদুরপুরের আব্দুল ওয়াদুদ দুলু মিয়ার বাড়িতে রমজান মাসে পারিবারিকভাবে তারাবীহ’র নামাজ পড়ানোর জন্য হাফিজুর রহমানকে (২০) নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার আছরের নামাজের পর থেকে ওই হাফেজের খোঁজ পাওয়া যায়নি। পরে তাঁর গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়। সেখানেও তাঁর খোজ মেলেনি। গত শুক্রবার বিকেলে ওই বাড়ির পুকুরে হাফিজুর রহমানের ভেসে উঠলে উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুকর থেকে মিজানুর রহমাননের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।