২ মে ২০২৩


অটোবাইক ও ট্রলির সংঘর্ষে শিশুর মৃত্যু

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে অটোবাইক ও ট্রলির সংঘর্ষে এক মাহফুজ আহমদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় মাসরুর আহমদ (৭) তার অপর ভাই গুরুতর আহত হয়েছে। হতাহত দুই শিশু উপজেলার সুলতানপুর ইউনিয়নের গোয়াবাড়ী এলাকার ঘেচুয়া গ্রামের জমিল আহমদের ছেলে।

মঙ্গলবার দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়কের সুলতানপুর ইউনিয়নের গোয়াবাড়ী রাস্তার সংযোগস্থলে ট্রলি গাড়ীটি অটোবাইককে ধাক্কা দিলে অটোবাইক যাত্রী ঘটনাস্থলেই অটোবাইকের যাত্র মাহফুজ আহমদ (৯) নিহত হয়। তার ছোট ভাই মাসরুর আহমদ (৭) মারাত্মক আহত হয়ে সিলেট এমএসজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ঘেচুয়া গ্রামের দিন মজুর জমিল আহমদের স্ত্রী তার দুই সন্তানকে নিয়ে অটোবাইক যোগে আত্মীয়ের বাড়ী হইতে বাড়ী ফিরছিলেন। জকিগঞ্জ-সিলেট সড়ক ও গোয়াবাড়ী রাস্তার সংযোগস্থল গোয়াবাড়ী যাত্রী ছাউনীর পাশে পৌছিলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রলিগাড়ী ধাক্কা দিলে এ র্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ট্রলি মালিক ও চালক গোওয়াবাড়ি গ্রামের বাদল মিয়ার ছেলে ছানু আহমদ পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে।

জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন জানান, পুলিশ ট্রলিচালক ছানু আহমদকে গ্রেফতারের চেষ্টা করছে।

শেয়ার করুন