১২ নভেম্বর ২০২৩


সোমবার আনফরের ভাঙায় ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর : পূরণ হচ্ছে বহুদিনের স্বপ্ন

ইতিহাস সমৃদ্ধ অঞ্চলটির বহুদিনের লালিত স্বপ্ন পূরণের পথে। ছবি: আজকের সিলেট

শেয়ার করুন

 

সৈয়দ হেলাল আহমদ বাদশা : স্বাধীনতার দীর্ঘ পঞ্চাশ বছর পর আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পরিক্রমায় আরেকটি মাইলফলকের সামনে গোয়াইনঘাট উপজেলা।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নবাসীর বহুদিনের লালিত স্বপ্ন আনফরের ভাঙার (লুনি নদীর) উপর ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। দুপুর ১২ টায় তিনি বিছনাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভায় অংশগ্রহণ করে বিকাল তিনটায় স্থানীয় কুপারবাজারে আনফরের ভাঙ্গার (লুনি নদীর) উপর ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর উপলক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

আরও পড়ুন : ভয়াবহ সঙ্কটের মুখে সিলেটের অর্থনীতি

ব্রীজটি নির্মাণে ঐতিহাসিক অঞ্চলটির মানুষের জীবনমান সমৃদ্ধ হবে। স্বপ্নের ডানা মেলবে জীবনজুড়ে,এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

সচেতন মহল মনে করেন, ব্রীজটি নির্মিত হলে উত্তর সিলেটের দুর্গম এলাকার মানুষের ভোগান্তি কিছুটা কমবে।যোগাযোগের দ্বার গোটা দেশের সাংস্কৃতিক দিগন্তকে প্রভাবিত করবে, যা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য,গেল বছরের মার্চে গোয়াইনঘাট উপজেলাধীন ভোলাগঞ্জ (আরএইচডি)-দোয়ারাবাজার-ভাটরাই-হাদারপাড় জিসি সড়কের ৬৫৪ মিটার চেইনেজে লুনি নদীর উপর (আনফরের ভাঙ্গায়) ব্রীজ নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)সভায় ব্যয় বাড়িয়ে চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ২৪০ মিটার দীর্ঘ এই ব্রীজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি টাকা।এছাড়া ৫০০ মিটার সংযোগ সড়ক নির্মাণে আরো ৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পর্যটকবান্ধব দৃষ্টিনন্দন আর্টসে নির্মাণাধীন ব্রীজ প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

এএস // আতারা

শেয়ার করুন