১১ নভেম্বর ২০২৩


দোয়ারাবাজারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটছেন নেতাকর্মীরা ।

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুবলীগের আহবায়ক জসিম মাস্টারের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আবুল মিয়ার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকবলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক,গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুবসমাজকে সম্পৃক্ত করে আওয়ামী যুবলীগের সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, ভাইসচেয়ারম্যান সালেহা বেগম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আমিরুল হক,সাবেক চেয়ারম্যান আহমেদ আলী আপন,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বজলুল মামুনসহ উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এএস // আতারা

শেয়ার করুন