১১ নভেম্বর ২০২৩


অ্যাডভোকেট সামসুজ্জামান-এর মায়ের ইন্তেকাল : আজকের সিলেট পরিবারের শোক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দৈনিক শ্যামল সিলেট সম্পাদক মণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান-এর মমতাময়ী মা ফাতেমা খানমের ইন্তেকাল হয়েছে (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর বোরহান বাগস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন ফাতেমা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২। মরহুমার নামাজে জানাযা আজ বাদ ইশা নগরীর গোলাপবাগ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এদিকে মরহুমার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকম-এর প্রধান সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, বার্তা সম্পাদক খলিলুর রহমান ও সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ।

তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এএস // আতারা

শেয়ার করুন