২১ জুলাই ২০২৩


মাধবপুরে পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

শেয়ার করুন

হবিগঞ্জ সংবাদদাতা : গোসল করতে গিয়ে তানভীর আহমদ (৭) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) বিকালে হবিগঞ্জের মাধবপর উপজেলার খড়কি কাশেমুল উলুম হাফেজিয়া মাদ্রাসার পুকুরে এ ঘটনা ঘটে।

মাদরাসা ও পুলিশ সূত্র জানিয়েছে, প্রতিদিনের ন্যয় আজও মাদ্রাসার সকল শিক্ষার্থীদের বেলা সাড়ে ১০টার দিকে গোসলের ছুটি দেওয়া হয়। গত এক মাস আগে শিশু শ্রেণীতে ভর্তি হওয়া রহিম মিয়ার ছেলে তানভীরও গোসলে যায়। গোসল শেষে অধিকাংশ ছাত্র নিজের কিংবা লজিং বাড়ীতে খাবারের জন্য চলে যায়। কিন্ত তানভীর যে পানিতে ডুবে আছে কেউই জানতো না। পরে ওই মাদ্রাসার শিক্ষকগন গোসলে নামলে ডুবন্ত তানভীরের দেহ এক শিক্ষকের পায়ে লাগে। পানির নিচ থেকে ওঠিয়ে আনা হয়।

নিহত তানভীর এর মা শারমীন জানান, তার ছেলে সাতার জানতো না। এক মাস আগে চুয়াডাঙ্গা থেকে এনে ওই মাদ্রাসায় ভর্তি করিয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন-মৃত্যুের খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে ।

শেয়ার করুন