১০ নভেম্বর ২০২৩


মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন সিলেটের আরও ২৩ জন

ছবি: সংগৃহীত

শেয়ার করুন

 

ডেস্ক রিপোর্ট : জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সর্বশেষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেশজুড়ে মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকায় সিলেট বিভাগের ৮ উপজেলার ২৩ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে।

এছাড়া ঢাকা বিভাগের ৩৪টি উপজেলার ১৩০ জন,
চট্টগ্রাম বিভাগের ৪৮টি উপজেলার ১৯০ জন,খুলনা বিভাগের ২৯টি উপজেলার ৩৫৫ জন,বরিশাল বিভাগের ২১ উপজেলার ১৭০ জন, রংপুর বিভাগের ১৫টি উপজেলার ২২ জন, ময়মনসিংহ বিভাগের ১২টি উপজেলার ২০ জন রয়েছেন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সর্বশেষ বৈঠকের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে নমুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে বলে জানিয়েছে মন্ত্রণালয় ও জামুকা সূত্র।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মোট ২ লাখ ৩৫ হাজার ৪৬৭ জনের নাম বিভিন্ন সময়ে গেজেটভুক্ত হয়েছিল। বর্তমানে ২ লাখ ১৯ হাজার ৭৫৮ জন বীর মুক্তিযোদ্ধার নামে ভাতা (মাসিক সম্মানী) বরাদ্দ দেওয়া হচ্ছে। আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২০২১ সালের মার্চ মাসে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধার একটি তালিকা (অপূর্ণাঙ্গ) সরকার প্রকাশ করেছিল। এটি এখন পর্যন্ত বহাল আছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

তিনি জানান, বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকায় সংখ্যাটি ১ লাখ ৯০ হাজারের বেশি হবে না।

এএস // আতারা

শেয়ার করুন