৬ জানুয়ারি ২০২২
ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন ২ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। মোল্লারগাঁও ইউনিয়নের বখতিয়ার আহমেদ ইমরান ও আব্দুল মুহিত কুহিনুরের করা রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারক এম এনায়েতুর রহীম ও মো. মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এক আদেশে এই নির্বাচন স্থগিত করেছেন।
বাদী পক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসাইন জানান, সীমানা জটিলতা থাকায় মোল্লারগাঁও ইউনিয়নের নির্বাচন ২ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। হাইকোর্ট সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করে নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।