১০ নভেম্বর ২০২৩
জীবন ও ধর্ম ডেস্ক : সৌদি আরবের মসজিদুল হারামে আজ (শুক্রবার) জুমার নামাজে ইমামতি করবেন শায়খ আব্দুল্লাহ জুহানী। খবরটি নিশ্চিত করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন। একই দিনে মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ হুসাইন আলে শায়খ।
মসজিদুল হারাম ও মসজিদে নববী মুসলিম বিশ্বের অন্যতম সম্মানিত ও পবিত্র স্থান। এই দুই মসজিদে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। মসজিদুল হারাম ও মসজিদে নববিতে বেশ কয়েকজন ইমাম ও খতিব রয়েছেন, তারা হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের শিডিউল অনুযায়ী জুমা ও পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতি করেন।
প্রসঙ্গত,হাদিস শরীফে হজরত আবূ দারদা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মসজিদে হারামে এক নামাজ এক লাখ নামাজের সমান, আমার মসজিদে (মসজিদে নববী) এক নামাজ এক হাজার নামাজের সমান এবং বাইতুল মাকদাসে এক নামাজ ৫০০ নামাজের সমান।’-(মাজমাউয যাওয়াইদ, ৪/১১)
এএস // আতারা