২৭ ফেব্রুয়ারি ২০২৩
এমদাদুর রহমান চৌধুরী জিয়া : প্রবাসী লেখক ও আয়ারল্যান্ড পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিশিষ্ট কবি ও লেখক সাজেদুল চৌধুরী রুবেল এর গ্রন্থ “ফেরাবো না তোমাকে” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ঢাকায় অমর একুশে বইমেলায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ও এন্টিটেররিজম ইউনিটের প্রধান এস এম রুহুল আমিন।
অনুষ্ঠানে বক্তব্য বক্তব্য রাখেন- কবি ও ছড়াকার আসলাম সানি, বাউল শিল্পী আবদুল কুদ্দুস বয়াতি, বীর মুক্তিযোদ্ধা গাজী সদর উদ্দিন আহমেদ, কলকাতা টিভি ও দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি সাংবাদিক আকাশ চৌধুরী, দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো চিফ ও আজকের সিলেট এর নির্বাহী সম্পাদক সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, ইন্সপেক্টর জামশেদ আলম, রোটারিয়ান রাতুল চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মকর্তা হারেছউজ্জাান, বাংলা ফোক মিডিয়ার পরিচালক ফারুক শাহরিয়ার, আরটিভির সিটি রিপোর্টার শিহাবুল ইসলাম, সাংবাদিক শরিফ আহমদ সহঅন্যান্য অতিথিবৃন্দ।