১২ সেপ্টেম্বর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : একযোগে কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে বদলি করে পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বদলি কর্মকর্তাদের মধ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ সহকারী রাজস্ব কর্মকর্তা এবং দুজন যুগ্ম কমিশনার রয়েছেন।
এনবিআরের দ্বিতীয় সচিব মো. মাসুদ রানা স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এসব কর্মকর্তাদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলের কাস্টমসের বিভিন্ন দপ্তরে বদলি করেছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন বলেছেন, দেশের রাজস্ব খাতে গতি আনতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বদলির আদেশে এই কর্মকর্তাদের ১৪ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।