৭ এপ্রিল ২০১৮

সৈয়দ রাসেল আহমদ: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন,দেশে এখন না খেয়ে থাকা একজন মানুষ ও খুজে পাবেন না,তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে শিক্ষায় ব্যাপক উন্নয়ন ঘটেছে।
গোলাপগঞ্জ থানা বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামে ‘সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের’ নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনের সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম,পি।
তিনি বিএনপি-জামায়াতের সময়ের কথা মনে করিয়ে দিয়ে বলেন,তাদের সময় বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল,বর্তমান সরকার এসে শিক্ষার ক্ষেত্রে ব্যপক উন্নয়ন করেছে। ছেলে-মেয়েদের লেখা পড়া করতে সরকার বিনামূল্যে বই বিতরণ করছে। যাতে কোন ছেলে মেয়ে বই’র খরচের জন্য লেখা পড়া বন্ধ না হয়ে যায়।আগামীতেও উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নৌকায় ভোট চান শিক্ষামন্ত্রী।
এছাড়াও বিশেষ অথিতির ব্যক্তব্য রাখেন,সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন ইসলাম কামাল,গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবা প্রমুখ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোনা মিয়া,আওয়ামীলীগ নেতা সৈয়দ শফিকুল ইসলাম,বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আর্জমন্দ আলী,সৈয়দ আফরুজ আহমদ,হেলাল মিয়া,মাহতাব উদ্দিন,করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা হিলাল আহমদ,সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ মিলাদুর রহমান রিপন প্রমুখ।