৩১ জুলাই ২০২৩
সৈয়দ হেলাল উদ্দিন বাদশা গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন,সদ্য প্রায়ত প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম ও মহিবুর রহমান দুজনেই সুন্দর সমাজ বিনির্মাণের রাজনীতি করে গেছেন।তারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন।দেশের রাজনীতিতে শুধু তারা আমাদের অভিভাবক নন রাজনীতির আদর্শও বটে। তাদের রাজনীতি আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়।কারণ তারা জনগণের কল্যাণের রাজনীতি করেছেন সমাজের মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ।
সোমবার ৩১ জুলাই সকালে সালুটিকর ডিগ্রী কলেজ ও বিকেলে তোয়াকুল কলেজের আয়োজনে মরহুম বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম ও মহিবুর রহমান স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
এডভোকেট নাসির উদ্দিন খান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মিশন ও ভিশন স্মার্ট বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম ও মহিবুর রহমান এর মত রাজনীতিবিদরাই এর ভিত্তি তৈরি করে গেছেন।যার বাস্তবায়ন করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন,আধুনিক রাষ্ট্র গঠনে রাজনীতিবিদদের ভূমিকা অপরিহার্য।সুন্দর সমাজ বিনির্মাণে রাজনীতিকে বাদ দিয়ে আধুনিক রাষ্ট্রে কল্পনা করা যায় না।
পরিশেষে তিনি বলেন,মোহাম্মদ ইব্রাহিম ও মহিবুর রহমান শুধু উপজেলা আওয়ামীলীগের অভিভাবক ছিলেন না,আমাদের জেলা আওয়ামী লীগেরও অভিভাবক ও মুরুব্বী ছিলেন।আমাদের রাজনীতির আদর্শ হোক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম ও মহিবুর রহমানের মত। তিনি তাদের দুজনেরসহ সকল মহরহম রাজনীতিবিদদের আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন।
সালুটিকর ডিগ্রী কলেজ ও তোয়াকুল কলেজের অধ্যক্ষ যথাক্রমে মোঃ শাকির উদ্দিন ও লোকমান হোসেন শিকদারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান ও তোয়াকুল কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক শিব্বির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাপ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,মুক্তিযোদ্ধা ইব্রাহিমের পুত্র ডাক্তার নুরে আলম শামীম ও মহিবুর রহমানের পুত্র মাহবুবুর রহমান রিপন,তোয়াকুল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লোকমান,নন্দিরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল খালিক,তোয়াকুল ইউপি আওয়ামীলীগের সভাপতি মনজির আহমদ চৌধুরী,সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম,মাস্টার সিরাজুল ইসলাম, পিয়াইনগুল কলিম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নির্মলেন্দু পাল নান্টু,সালুটিকর কলেজের আজীবন দাতা সদস্য আবদুল আহাদ,তোয়াকুল কলেজ গভর্নিং বডির সদস্য শামসুদ্দিন আল আজাদ,ইব্রাহিমের পুত্র প্রভাষক রেদোয়ান আহমদ তামিম,ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন,সালুটিকর ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক আফজল হোসেন রায়হান,ছাত্রী মারজানা বেগম।
এছাড়া উপস্থিত ছিলেন, অলক চৌধুরী শামসুদ্দিন সামসু,সামসুর রহমান ছমিরসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রীবৃন্দ।
সালুটিকর ডিগ্রী কলেজে দোয়া পরিচালনা করেন,আঙ্গারজুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন ও তোয়াকুল মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বাক্কর।