১৬ ফেব্রুয়ারি ২০২৩


যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল দেশে আসছেন কাল

শেয়ার করুন

ডেস্ক নিউজ: যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, হাজী মোহাম্মদ আলাউদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: জুয়েল আহমদ আগামীকাল দেশে আসছেন।

তিনি শুক্রবার ভোরে ঢাকা হযরত শাহজালাল (রঃ) ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সড়ক পথে তিনি সিলেট দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর সরকার বাড়িতে পৌছবেন এবং ফরিদপুর জামে মসজিদে পবিত্র জুমআ’র নামাজ আদায় করবেন। এসময় তিনি স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ দলীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

দেশে অবস্থানকালে জুয়েল আহমদ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্টানে অংশগ্রহণ সহ দলীয় নেতা-কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ, কুশল বিনিময় এবং সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন