২২ জুলাই ২০১৭


লিডিং ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

এলইউ প্রতিনিধি : লিডিং ইউনিভার্সিটির ৫২তম সিন্ডিকেট সভা শনিবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের বোর্ড রুমে অনুুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ.এন.এম মেশকাত উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ব্যবসায় বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. নজরুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও রেজিস্ট্রর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস. এম. আলী আক্কাস, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডীন অধ্যাপক ড. গাজী আবদুলল্লাহ হেল বাকী, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হান্নান।

সিন্ডিকেট সভায় লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল এর ১৬তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন ও অর্থ কমিটির দশম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদনসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়।

 

 

(আজকের সিলেট/২২ জুলাই/ডি/প্রেবি/এমকে/ঘ.)

শেয়ার করুন