২ নভেম্বর ২০২৩
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের অবরোধের তৃতীয় দিনে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকা থেকে এক পিটেকটারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নাজিরবাজার এলাকার পীরবাড়ির রাস্তার মুখে সিলেট-ঢাকা মহাসড়কে ১৫-২০ জন ছাত্রদল-যুবদল নেতাকর্মী টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে। এসময় পুলিশ খবর পেয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে একজনকে আটক করে পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম) আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাজিরবাজার ও রশিদপুরের মধ্যবর্তী স্থানে সিলেট-ঢাকা মহাসড়কে নাশকতার চেষ্টা করা হচ্ছে খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে কোনো জান-মালের ক্ষতি করার আগেই একজনকে আটক করি।
এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার বাইপাসে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে পিকেটিং করার চেষ্টা করে ছাত্রদল ও যুবদল। তবে পুলিশ দেখামাত্র সটকে পড়েন।
আজকের সিলেট ডটকম /জেকেএস