৬ জানুয়ারি ২০২৩


সিকৃবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

শেয়ার করুন

সিকৃবি প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীসভাকে কেন্দ্র করে বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আগত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় গুরুতর আহত ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

শুক্রবার জুমআহ’র নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানাযায়, সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হোসাইন বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান শুক্রবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হবে। কিন্তু দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম এ কর্মীসভার প্রাক্কালে এতে বাঁধা দেন সিকৃবি ছাত্রলীগের সহ সভাপতি শরীফ হোসাইন, সাব্বির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন, আকাশ ভূইয়া, ও প্রান্ত ইসলামের নেতৃত্বাধীন বিদ্রোহী গ্রুপ এতে বাঁধা দেয়।

তাদের বাঁধা দেয়ার প্রেক্ষিতে দুই পক্ষে মাঝে সংঘর্ষ বাঁধে। এসময় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। ক্যাম্পাসের পাঁচটি আবাসিক হলে থেকে দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করেন৷ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন অহত হয়েছেন। এসময় শাহ পরান হলের কয়েকটি কক্ষও ভাঙ্গচুর করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রনে চেষ্ট করছে। ক্যাম্পাসের বাহিরে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

শেয়ার করুন