১৩ মে ২০২৩
নিজস্ব প্রতিবেদক : একের পরে এক ৯মামলায় সাজাপ্রাপ্ত ও ১ মামলায় পরোয়াভুক্ত আসামী মনিপুরি সুন্দরী দেবীকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল।
শনিবার (১৩মে) সকাল সাড়ে ৭টায় রাজধানী ঢাকার নিউ মার্কেট থানাধীন এলিপ্যান্ট রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় নিউমার্কেট থানা পুলিশ ও মহিলা পুলিশ তাদের সহযোগিতা করে। গ্রেফতারকৃত সুন্দরী দেবী (৪২) সিলেট নগরীর লামাবাজার ছায়াতরু ৬৮ -এর বাবুল সিংহের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, সুন্দরী দেবী ৯টির মামলায় কারাদন্ড ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী এবং ১টি মামলায় পলাতক হয়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন।
সিলেটে মেট্রেপলিটন (এসএমপি) কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ও এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) সুদীপ দাস সুন্দরী দেবী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।