১ ফেব্রুয়ারি ২০২২


নবীগঞ্জে নারীর গলা কাটা লাশ উদ্ধার

শেয়ার করুন

নবীগঞ্জে (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাইরে থেকে তালাবদ্ধ একটি বাসায় রাজনা বেগম (২০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রাজনা বেগম এলাকাটির বাসিন্দা জাকারিয়া আহমেদের স্ত্রী।

সোমবার রাতে উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের রসুলগঞ্জ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের বারাত দিয়ে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত সাজনা বেগম তার স্বামীর সঙ্গে বাসাটিতে অবস্থান করছিলেন। রাতে তালাবদ্ধ বাসার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলা কাটা ও হাত-পাঁ বাধা ছিল।

ওসি আরও জানান, জাকারিয়া ইজিবাইক চালাতেন। সাজনা নবীগঞ্জ উপজেলার পশ্চিম তিমিরপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। ৫ থেকে ৬ মাস আগে জাকারিয়ার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। সম্প্রতি জাকারিয়ার সঙ্গে তার সৎ বাবার ঝগড়া হলে স্বামী-স্ত্রী দুইজন আলাদা বসবাস শুরু করেন।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খায়ের বলেন, সাজনা বেগম ও জাকারিয়া ওই বাসায় ভাড়া থাকতেন। এনিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

শেয়ার করুন