৩১ অক্টোবর ২০২৩


নতুন ঠিকানায় সিলেট পিআইডি অফিস

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: সিলেট আঞ্চলিক তথ্য অফিস (সিলেট পিআইডি) এর স্থান পরিবর্তন করা হয়েছে। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল স্বপ্নীল-৫২ নম্বর বাসা থেকে কাজিরবাজার ব্রীজ (সেলফি ব্রীজ) সংলগ্ন দক্ষিণ সুরমার ৩৫০/৬ খোজারখোলা স্কয়ারের দোতলা ভবনে স্থানান্তর করা হয়েছে নতুন অফিস।

মঙ্গলবার উপপ্রধান তথ্য অফিসার মু. সুমন মেহেদী স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে সংশ্লিষ্ট সবাইকে নতুন ঠিকানায় পত্রপ্রেরণ অথবা যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

চিঠিতে তিনি আরও জানান, কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন ঠিকানায় দোতলা ভবনে অফিস স্থানান্তর করা হয়েছে।

অফিস স্থানান্তরে সিলেট আঞ্চলিক তথ্য অফিস সরকার এবং জনগণের মধ্যে তথ্য সেতুবন্ধ তৈরি করতে আরো বেশি ভূমিকা রাখতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজকের সিলেট ডটকম / জেকেএস

শেয়ার করুন