৭ সেপ্টেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট : কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগর কর্তৃক আয়োজিত সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
গত ০২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে নগরীর একটি মিলনায়তনে বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর সম্মানিত চেয়ারম্যান সিদ্দিক আহমদ। এতে আরো উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম পৃষ্ঠপোষক জনাব গিয়াসউদ্দিন সাদি , সিলেট মহানগরীর পরিচালক জনাব ইমদাদ হাসান, সহকারী পরিচালক আফসার উদ্দিন কামরান ও মুফাসসির আহমদ এবং উপস্থিত ছিলেন জনাব আরিফুজ্জামান রুকন,আহসান হাবীব,জাহিদ আহমদ, রফিকুল ইসলাম সহ অন্যান্য স্কুল প্রতিনিধিবৃন্দ।
সিলেটের সর্ববৃহৎ বৃত্তি কার্যক্রম “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩” আগামী ২৭-অক্টোবর ২০২৩ এ অনুষ্ঠিত হবে। এতে সিলেট অঞ্চলের যেকোনো স্কুল ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশন চলবে ১৫ অক্টোবর ২০২৩ পর্যন্ত। রেজিস্ট্রেশন করা যাবে কিশোরকন্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগর এর ওয়েবসাইট থেকে অথবা সরাসরি স্কুল প্রতিনিধির মাধ্যমে।