৩১ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমায় পিকেটারদের ইটের আঘাতে আহত হয়েছেন (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় সাতমাইল নামক স্থানে সিলেট-ঢাকা মহাসড়কে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছ।
তথ্যটি নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা (পিপিএম)।
তিনি জনান, দায়িত্ব পালনকালে পিকেটারদের ইটের আঘাতে আহত হন ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম)। এটা বড় কিছু নয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি তাঁর দায়িত্ব পালন করছেন।
আজকের সিলেট ডটকম / জেকেএস