১৯ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। নিহত জুরান আলী কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার আলম মিয়ার ছেলে।
রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার দুপুরে পড়ে গুরুতর আহত হলে ওই শ্রমিককে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, ওসমানী হাসপাতালের নির্মাণাধীন ক্যানসার বিল্ডিংয়ের ৩য় তলায় কাজ করার সময় শনিবার দুপুর ১২টার দিকে সেখান থেকে হঠাৎ পড়ে যান জুরান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে রবিবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।
ওসমানী হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এসআই জুয়েল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান,সুরতহাল শেষে লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে।তারা আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।