২৯ অক্টোবর ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।
সংশপ্তক উদীয়মান ছাত্র পরিষদের উদ্যোগে
শনিবার (২৮ অক্টোবর) বাদ আছর উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে পৃথকভাবে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে স্থানীয় বিভিন্ন মাদরাসার ছাত্র,শিক্ষকগণ অংশ নেন। এ সময় তারা ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে ফিলিস্তিনের পতাকা উড়ান।
সংশপ্তক উদীয়মান ছাত্র পরিষদ-এর সভাপতি মো. সারোয়ার হোসেন-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য পেশ করেন,লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, মাওলানা জমির উদ্দীন, সমাজসেবক মো. ইকবাল হোসেন বুলু, মো. মনির উদ্দিন, ইকবাল হোসেন আকুল, হাছন আলী, হাবিবুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলি বর্বর নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পক্ষে ছিল, আছে এবং আগকমীতেও থাকবে।
এএস // আতারা