৪ এপ্রিল ২০১৮


মৌলভীবাজারে এস.আর প্লাজায় অগ্নিকাণ্ড

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকার মার্কেট এস.আর প্লাজায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। বুধবার দুপুরে আগুন লাগার এই ঘটনা ঘটে।

সূত্র থেকে জানা যায় , দুপুরে এস.আর প্লাজায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয় । পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টার আগুণ নিয়ন্ত্রণে আনে।

এ সময় ঢাকা ব্যাংকের একটি এসি পুড়ে গেছে বলে জানা যায়। এ ছাড়া তেমন কোন ক্ষতির কথা জানা যায়নি।

 

আজকের সিলেট/সৈয়দ/ঘ.

শেয়ার করুন