৭ মে ২০২২


যুক্তরাজ্যের নির্বাচনে জয়ী মৌলভীবাজারের ১০ কাউন্সিলর

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত মৌলভীবাজার জেলা থেকে আসা ১০ জন কাউন্সিল‌র নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।

তারা হলেন- নিউহাম কাউন্সিল থেকে বর্তমান কাউন্সিলার মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসিম, একই বারার বেকটন ওয়ার্ড থেকে জ‌সি‌মের স্ত্রী তিনবারের সাবেক কাউন্সিলার রহিমা রহমান, ইজ‌লিংটন কাউ‌ন্সিল থে‌কে সা‌বেক মেয়র সদর উপ‌জেলার জিলানী চৌধুরীম, কার্ডিফ সিটি কাউন্সিল থেকে শহরের মুসলিম কোয়ার্টারের সালেহ আহমদ, লন্ডনের বার্কিং ও ডেগেনহাম কাউন্সিল থেকে সদর উপজেলার খ্যাতনামা শিশু সংগঠক মুহিবুল আলম চৌধুরী, হ্যান্সলো থেকে মুজিবুর রহমান জুন, রেডব্রিজ কাউন্সিল থেকে বর্তমান কাউন্সিলার রাজনগর উপজেলার পুস্পিতা গুপ্ত, সদর উপজেলার সাঈদা চৌধুরী ও কা‌র্ডিফ থে‌কে পুনঃ‌নির্বা‌চিত হ‌য়ে‌ছেন আওয়ামী লীগের জাতীয় প‌রিষদ সদস্য মো. ফিরু‌জের কন্যা বাব‌লিন ম‌ল্লিক।

শেয়ার করুন