২০ জুলাই ২০২৩


গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত রিতা ছিলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট সিলেট কোম্পানীগঞ্জ মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। বহস্পতিবার সকাল ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রাগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতদের মধ্যে দক্ষিণ ইসলামপুর ইউনিয়নের সুরুজ্জামালের স্ত্রী রিতা আক্তার (১৮) ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত দুর্ঘটনার এক তথ্য বিবরণীতে এমন তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, দুর্ঘটনাটিতে মোট ৭জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪জন। তারা সবাই ঝুঁকিমুক্ত রয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় নিহত রিতা আক্তার (১৮) আনুমানিক ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

শেয়ার করুন