৪ এপ্রিল ২০১৮


মিরাবাজারে মা-ছেলে খুনের ঘটনায় গ্রেপ্তার ১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর মিরাবাজারস্থ খারপাড়া এলাকার একটি বাড়ি থেকে মা ও ছেলের লাশ উদ্ধারের ঘটনায় নাজমুল হোসেন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে সদর উপজেলার বটেশ্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি গউসুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, মিরাবাজারের মিতালী আবাসিক এলাকার ১৫/জে নম্বর বাসায় রোকেয়া বেগম (৪০) তার ছেলে রবিউল ইসলাম রোকনের (১৭) লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত একবছর ধরে ভাড়া থাকতেন। গত শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে রোকেয়াদের সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল।

রোববার সকালে তাদের খোঁজ নিতে মিরাবাজারস্থ বাসায় আসেন নিহতের ভাই জাকির হোসেন। বাসায় এসে ভেতর থেকে তিনি তাদের দরজা বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকির পরও কেউ দরজা না খোলায় তিনি বাড়ির মালিককে খবর দেন।

পরে বাড়ির মালিক ঘটনা শুনে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘরে প্রবেশ করে তাদের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের মধ্যে কান্নারত অবস্থায় পাঁচ বছর বয়সী মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।

(আজকের সিলেট/৪ এপ্রিল/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন