পুলিশ সূত্রে জানা গেছে,মৌলভীবাজার সদর থানার খালিপুর গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র আব্দুর রহিম এর ছেলে ইমাদ আহমদ (০৫) কিডনি রোগে আক্রান্ত হয়ে ১৪ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে ভর্তি হয়। পরবর্তীতে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তার ছেলে ইমাদ আহমদ -এর কিডনিতে পাথর পরীলক্ষিত হওয়ায় তাকে নিয়মিত ভাবে চিকিৎসা প্রদান করে আসছিলেন। ভর্তিকৃত রোগী ইমাদের সাথে তার মা পারভীন বেগম (৩৫) ,পিতা আব্দুর রহিম ও তার কন্যা সাদিয়া আক্তার (০৪ মাস) হাসপাতালে অবস্থান করছিলেন।
গত ২০ অক্টাবর সকাল অনুমান ১১ টায় আব্দুর রহিম স্ত্রী পারভীন বেগম (৩৫), ছেলে ইমাদ আহমদ (০৫) এবং মেয়ে সাদিয়া আক্তার (০৪ মাস)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে রেখে ঔষধ ক্রয়ের জন্য বাইরে যান। পরে দুপর অনুমান ১২ টার দিকে তিনি হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে এসে তার স্ত্রী পারভীন বেগম , ছেলে ইমাদ আহমদ এবং মেয়ে সাদিয়া আক্তারকে উক্ত স্থানে পান নি।
পরবর্তীতে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও স্ত্রী সন্তাদের কোন সন্ধান না পেয়ে উক্ত বিষয়ে আব্দুর রহিম (৪০) কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেটে একটি নিখোঁজ ডায়রী করেন। নিখোঁজদের কোন সন্ধান পাওয়া গেলে কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেট- (ডিউটি অফিসার মোবা-০১৩২০-০৬৭৫৭৩, এসআই/খন্দকার জাফর ইমাম-০১৭৫৫-২২৩৫৩৮) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।