২২ অক্টোবর ২০২৩
ডেস্ক রিপোর্ট : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চালিবন্দর যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে খাদ্যসামগ্রী বিতরণকালে সংগঠনের সভাপতি এডভোকেট অরুপ শ্যাম বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ওবায়দুর রহমান ফাহমীর পরিচালনায় তিরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- চালিবন্দর যুব কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, চালিবন্দর পূজা কমিটির সভাপতি শ্যামল রায়, দীপক চন্দ, সোহেল আহমদ, দীপক রবি দাস, অহিদুল ইসলাম শিমন, তাহিদুল ইসলাম জুম্মান প্রমুখ।