২ জুন ২০২৩
অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের মধ্যনগর যা মাছের দেশ হিসেবে পরিচিত। কিন্তু মাছের দেশে যেনো লাগল মাছের আকাল। উপজেলা সদরের মাছ বাজারে মাছের আকাল (অভাব) দেখা দিয়েছে। অনান্য বছর গৃষ্মকালের শুরুতেই মধ্যনগর এলাকার সবগুলো বাজারে দেশীয় মাছের মেলা হিসেবে মাছের পসরা সাজিয়ে বসতেন বিক্রেতারা। এবছর কিন্তুু তেমনটিই দেখা যায়নি মধ্যনগর সদর বাজারেও।
প্রায় তিনদশক আগে পাহাঢ়ী ঢলে হাওর সম্পুর্ণ কাদা পানিতে তলিয়ে যাওয়ার সাথে সাথেই দেশীয় প্রজাতির মাশুল, নানিদ, বাগাইর, চিতল’সহ নাম না জানা বিভিন্ন প্রজাতির মাছের ভাগার ছিল এই এলাকায়। আর তখনি মৎস আহোরণকারী শিকারীগন মনের আনন্দে হাওরের নদী, নালা, খাল থেকে মাছ আহোরন করতেন। এ এলাকার প্রধান খাদ্য ছিল ভাত আর মাছ। মাছে ভাতে বাঙ্গালী প্রবাদের বাস্তব উদাহরণ ছিল এ এলাকা।
বর্তমান সময় বিলে মাছ না থাকার একমাত্র কারণ ভাটির রাজধানীর তীরবর্তীর সুমেশ্বরী নদীতে নেই পানি! তবে পাহাড়ী ঢল আসলে পানি ভরে যাবে এ অঞ্চল।এসময়ে একমাত্র কারণ হিসেবে দেখা গেছে মাছের প্রজনন মৌসুমের আগেই মা মাছ ধ্বংস করা হয়,পুকুর নালা শুকিয়ে। তাই বাদলা দিনে ঐতিহাসিক উইজ্জা মারা আর চোখে পড়ে না। এখন আর পুডা,ঘন্নিয়া,বোয়াল শোল,কই, লাছ মাছ পাওয়া যায় না।।