২১ অক্টোবর ২০২৩


ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে: সৌদি যুবরাজ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী, ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে বলে জানিয়েছেন সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

শুক্রবার (২০ অক্টোবর) গালফ কো–অপারেশন কাউন্সিল (জিসিসি) ও অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) যৌথ সম্মেলনে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ বিন সালমান বলেন, গাজায় এ পরিস্থিতির মধ্যে সবাই বৈঠকে বসলাম। একের পর এক হামলায় সেখানে নিরীহ মানুষ মারা যাচ্ছে। এভাবে নিরীহ মানুষের ওপর হামলা সৌদি আরব কখনই সমর্থন করে না।

সৌদি যুবরাজ বলেন, গাজায় স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে এবং ফিলিস্তিন সমস্যা ১৯৬৭ সালের সীমানায় ফিরে যাওয়া ছাড়া সমাধান হবে না।

এ হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে উলে্খ করে তিনি বলেন, হামলা বন্ধ করতে হবে। এই সংঘাতে শান্তি আনতে হলে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে।

এদিকে শুক্রবার মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়টি আবারও প্রত্যাখ্যান করেছেন।

খবর : সৌদি গেজেট

এএস // আতারা

শেয়ার করুন