১৯ অক্টোবর ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৩৩ বস্তা চিনি ও ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ অক্টোবর) উপজেলা সদর বাইপাস থেকে ৫০ কেজি ওজনের এসব চিনির বস্তা এবং উপজেলার লামনি গ্রাম থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এসময় চিনি পাচারের সাথে জড়িত একজনকে আটক করে পুলিশ। সে ওই উপজেলার লাবুগ্রামের আব্দুস সালামের ছেলে দিলকাছ মিয়া । ফেন্সিডিলের সঙ্গে জড়িত মাদককারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, মাদকসহ চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এএস // এইচবি // আতারা