৯ মে ২০২০


সুনামগ‌ঞ্জে বিপণী‌বিতাণ বন্ধ থাকবে ১৫ই মে পর্যন্ত

শেয়ার করুন

সুনামগঞ্জ প্র‌তি‌নি‌ধিঃ বিশ্বে মহামারী আকার ধারণ করা (কো‌ভিড-১৯) করোনা ভাইরাসের জন্য দে‌শের অন্যান্য শহ‌রের ন্যায় সুনামগ‌ঞ্জে শপিং মলসহ দোকানপাট গুলো বন্ধ আছে।
 
সরকার ঘো‌ষিত ১০মে থে‌কে শ‌পিং মলসহ দোকানপাট খোলার কথা থাক‌লেও আগামী ১৫ মে’র আগে সুনামগঞ্জের বিপণীবিতাণসহ দোকনপাট খোলা না রাখার সিদ্ধান্ত নেয়া হ‌য়ে‌ছে।
 
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সুনামগঞ্জের সকল ব্যবসায়ীদের ম‌ধ্যে এক সভা শে‌ষে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানা‌নো হ‌য়েছে।
 
‌সিদ্ধান্ত মোতা‌বেক করোনা ভাইরাসের ব্যাপকতার কারণে ১৫মে পর্যন্ত সুনামগঞ্জের পোষাকের দোকানসহ সব দোকানপাট বন্ধ থাকবে। তবে সরকারি নির্দেশনা মোতাবেক খোলা থাকবে ঔষধ, ফার্মেসী ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দোকান।
 
জেলার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, ব্যবসায়ী সুশান্ত দাস, পৌরসভার সাবেক ভার্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলুসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।
 
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল বলেন,”সা‌র্বিক পরিস্থিতির কারণে আপাতত ১৫মে’র আগে সুনামগঞ্জের দোকানপাট খুলছে না। পরে পরিস্থিতি বুঝে সিদ্বান্ত নেয়া হবে। তবে আগের মতই খোলা থাকবে ফার্মেসীসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দোকান”।

শেয়ার করুন