১৯ অক্টোবর ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ডাকঘর কার্যালয়ে অফিসের কার্যক্রম চললেও উড়ত না বাংলাদেশের জাতীয় পতাকা। এ বিষয়ে গত ১০ অক্টোবর আজকের সিলেট.কমে ‘ডাকঘরে টাঙানো হয় না জাতীয় পতাকা: বিষয়টি জানা নেই বললেন পেস্টমাস্টার’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। খবর প্রকাশের পর কতৃপক্ষসহ স্থানীয় সরকার ও উপজেলা প্রশাসনের নজরে আসলো বিষয়টি । ডাকঘর কার্যালয়ে পতপত করে উড়ছে লাল-সবুজের পতাকা ।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাকঘর ২৪৫৬-এর অফিস কার্যালয়ের সম্মুখে বাংলাদেশের জাতীয় পতাকা উড়ছে।
এ বিষয়ে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রনজন তালুকদার টিটু বলেন,আমি পোস্টমাস্টার গণেশ চন্দ্র সরকার বাবুর সাথে কথা বলেছি এবং আমার জানামতে উপজেলা প্রশাসনের যথেষ্ট সুদৃষ্টি রয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই সংবাদ কর্মীদের প্রতি,তাঁদের বিচক্ষণতায় বিষয়টি উঠে এসেছে। এসময় তিনি সরকারি কার্যালয় সম্মুখে দেশের জাতীয় পতাকা নিয়মিত টাঙানোর প্রত্যাশা ব্যক্ত করেন ।
এএস // এজে // আতারা