৬ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : প্রতিনিয়ত রাজধানীতে বাড়ছে তীব্র যানজট। এবার যানজট নিরসনে বিরাট সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। আগামী বছরের শুরু অর্থাৎ জানুয়ারী মাসের পর থেকে রাজধানীতে প্রবেশ করতে পারবে না সিলেটের বাস। এমন তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি জাতীয় একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আগামী বছরের মধ্যেই রাজধানীতে গণপরিবহনে আমূল পরিবর্তন দেখতে পাবে রাজধানীবাসী। রাজধানী’তে নগর পরিবহন তিনটি পথে চলছে। আরও পাঁচটি পথ যুক্ত করার প্রক্রিয়া চলছে। কাঁচপুরে টার্মিনাল নির্মাণে দরপত্র সম্পন্ন করেছি। আশা করছি, জুলাই-আগস্টের মধ্যে কাজ শুরু করব।
তিনি আরো বলেনদ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের যত বাস আছে, জানুয়ারি পর সেগুলো রাজধানীতে প্রবেশ করতে পারবে না। কাঁচপুর টার্মিনাল পর্যন্ত আসবে। ঢাকার ভেতরের সেবাটা তখন নগর পরিবহনই দেবে। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল সংস্কার চলছে। আগামী মাসে উদ্বোধন করব। সিটির বাস সায়দাবাদ টার্মিনালকেন্দ্রিক সেবা দেবে। ঢাকাবাসী আগামী বছর থেকে বেশ কিছু প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন।