২৬ মে ২০২৩


চুনারুঘাটে ৩০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটে ৩০ কেজি গাঁজা সহ স্বামী স্ত্রীকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ । আটকককৃতরা হলেন- উপজেলা কালিশিরী গ্রামের আনছব আলীর পুত্র ফারুক মিয়া (৫৫) ও তার স্ত্রী মনোয়ারা খাতুন(৪৫)।

শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১১ টায় নিজ থানার দারোগা লিটন রায় এর নেতৃত্ব একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কালিশিরী গ্রাম থেকে তাদের আটক করে।

এসময় তাদের কাছ থেকে তিন বস্তায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পরে তাদের বিরোদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে৷

চুনারুঘাট থানার ওসি রাসেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন