২৯ আগস্ট ২০২২


চালের আমদানি শুল্ক প্রত্যাহার

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : চাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। ফলে ব্যবসায়ীরা এখন মাত্র ১৫ শতাংশ শুল্ক দিয়ে সেদ্ধ ও আতপ চাল আমদানি করতে পারবেন। তবে সুগন্ধি চাল পূর্ণ শুল্ক ৬২ শতাংশ দিয়ে আমদানি করতে হবে।

শেয়ার করুন