১৬ অক্টোবর ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি:
গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও গোয়াইনঘাট সাবরেজিস্টার অফিসের সিনিয়র দলিল লেখক মরহুম আবুল হাসনাত স্মরণে বিদ্যালয়ের উদ্যোগে এক শোকসভা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম’র পরিচলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচলনা কমিটির সভাপতি ইউসুফ আলী এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫নং পূর্ব আলীরগাঁও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনজুর আহমদ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীতাংশ মোহন দেব, আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরুণ কুমার দেব, শিক্ষানুরাগী গোলাম মস্তফা, যুবলীগ নেতা গোলাম করিম শামিম,পরিচালনা কমিটির সদস্য ইলিয়াস আহমদ ও শামসুল হুদা,যুবনেতা আমিনুর রশিদ, সমাজসেবী বদরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুস শুকুর, গোলাম মস্তফা, মাওলানা শরীফ উদ্দিন, এবাদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শুরুর পূর্বে খতমে কোরআন সম্পন্ন করা হয় এবং অনুষ্ঠান শেষে বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ দোয়া পরিচালনা করেন।
আজকের সিলেট / জনি কান্ত শর্মা