১১ আগস্ট ২০২০


নবীগঞ্জে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১০ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ পৌরসভা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন।

এসময় শেরপুর রোড বাস স্ট্যান্ড এলাকায় বাস ও সিএনজি চালকদের অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, স্বাস্থ্য বিধি মেনে চলা ও সরকার নির্দেশিত ভাড়া যাতে যথাযথভাবে আদায় করা হয় সে বিষয়ে সতর্ক করা হয়।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন